শেরপুর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে এক বিএনপি নেতাকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে বলে পুলিশ।
রোববার রাতে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলমকে শেরপুর-জামালপুর মহাসড়কের চরপক্ষীমারী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিএনজি অটোরিকশায় শেরপুর থেকে জামালপুর যাওয়ার সময় পুলিশ দেখে নুরে আলম গাড়ি থেকে নেমে দৌড় দেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছে চার বোতল ফেন্সিডিল পাওয়া যায়, বলেন পুলিশ কর্মকর্তা।
শেরপুর সদর থানার ওসি মাযহারুল করিম বলেন, নুরে আলমের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হায়দার আলীকে মারধর ও তার গাড়ি ভাংচুর অভিযোগে সদর থানায় চারটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/২০৫৫ ঘ.
bdnews24