চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদন ছাড়া পলিথিন উৎপাদন করায় চাঁপাইনবাবগঞ্জ সদরে এক কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে জেলা শিবতলায় এ অভিযানকালে কারখানাটি থেকে ৩২০ কেজি পলিথিন জব্দ করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৫ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র্যাব এ অভিযান চালায়।
অনুমোদন না থাকায় কারখানাটি সিলগালা করা হয় বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০৩৫ ঘ.
bdnews24