২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বিএনপির মিছিলে লাঠিপেটা, আহত ২০

পটুয়াখালীতে বিএনপির মিছিলে লাঠিপেটায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

পটুয়াখালী, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে বিএনপির মিছিলে লাঠিপেটায় জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সকালে শহরের হিমি পলি ক্লিনিকের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক মজিবর রহমান টোটন অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টার দিকে শহরের তিতাস সিনেমা সড়ক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলটি হিমি পলি ক্লিনিকের সামনে এলে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা মিছিল নিয়ে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিপেটা করে। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব মিয়াসহ অন্তত ১৭ নেতাকর্মী আহত হন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের বিশৃংঙ্খলা সামাল দিতে গিয়ে তিনিসহ তিন পুলিশ সামান্য আহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬৪২ ঘ.