২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে তিতাস কার্যালয় ঘেরাও

গ্যাস সঙ্কট নিরসনের দাবিতে রোববার নারায়ণগঞ্জে তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে গ্রাহকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সঙ্কট নিরসনের দাবিতে রোববার নারায়ণগঞ্জে তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে গ্রাহকরা। আগামী ১৫ দিনের মধ্যে সঙ্কট নিরসনের দাবিতে তারা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের কাছে স্মারকলিপিও দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের পাইকপাড়া, শাহসুজা রোড, জল্লারপাড়, আমহাট্টা, কাদিয়ানগর, ঋষিপাড়া, নামাপাড়া, মধ্য পাইকপাড়া, পাইকপাড়াসহ কয়েকটি এলাকার কয়েকশ ভুক্তভোগী দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করে। পরে তারা চাষাঢ়া বালুর মাঠের তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষুব্ধরা বলেন, দুই বছরের বেশি সময় ধরে তারা গ্যাস সঙ্কটে ভুগছেন। দিনের বেলায় গ্যাস তো থাকেই না রাতের বেলাতেও আসে না। এলাকাবাসী বিকল্প জ্বালানি ব্যবহার করলেও তাদেরকে গ্যাস বিল ঠিকই পরিশোধ করতে হচ্ছে। পরে বিক্ষোভকারীরা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক প্রকৌশলী মো. মুনিরুল ইসলামের কাছে স্মারকলিপি দেয়। এ সময় উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার, খোকন ভূঁইয়া, হাসান আহমেদ, জাহের হোসেন, হাজী মোফাজ্জল, লায়েকুজ্জামান প্রমুখ। এ ব্যাপারে তিতাসের ব্যবস্থাপক (আবিকা-নারায়ণগঞ্জ) প্রকৌশলী মো. মুনিরুল ইসলাম বলেন, তিতাসের একটি প্রতিনিধি দলকে অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০৬ ঘ.