২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলমার্ক কেলেঙ্কারি মামলার প্রতিবেদনের জন্য তারিখ দিল আদালত

পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ১১টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ১৮, ১৯ ও ২০ নভেম্বর তারিখ রেখেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ১১টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ১৮, ১৯ ও ২০ নভেম্বর তারিখ রেখেছে আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম মো. আতিকুর রহমান এ আদেশ দেন। এর মধ্যে প্রথম পাঁচটি মামলার জন্য ১৮ নভেম্বর, পরের তিনটি মামলার জন্য ১৯ নভেম্বর এবং শেষ তিনটি মামলার তদন্ত প্রতিবেদনের জন্য ২০ নভেম্বর তারিখ রাখা হয়েছে। হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হুমায়ুন কবিরসহ ২৭ জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার এই ১১টি মামলা করে দুদক। আসামিদের মধ্যে সাত জন হলমার্ক এবং বাকিরা সোনালী ব্যাংকের কর্মকর্তা। ১১টি মামলায় হলমার্ক গ্রুপের বিরুদ্ধে এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। দুদকের ছয় সদস্যের অনুসন্ধান দলের সদস্যরা বাদী হয়ে রমনা মডেল থানায় এসব মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৮৩৭ ঘ.