২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি বাস খাদে পড়ে তিনজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

কুমিল্লা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বুড়িচং উপজেলায় একটি বাস খাদে পড়ে তিনজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার সকালে বিজয়পাড়ায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন পথচারী সবুজ (১২), বাস যাত্রী জাকির হোসেন (৩০) ও রাকিব (৫)। আহতদের বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়ছে। বুড়িচং থানার ওসি খন্দকার গোলাম শাহনেয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, সকাল পৌনে ৮টার দিকে কুমিল্লাগামী গোমতী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিজয়পাড়ায় একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের খাদে পড়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে আহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৫০ ঘ.