চট্টগ্রাম, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর জেল রোড এলাকায় ট্রাকের চাপায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
রোববার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন দাশ (৬০) নগরীর দেওয়ান বাজার মাছুয়া ঝর্ণা এলাকার বাসিন্দা। আহত তপন দাশ (৫৬) তার ছোট ভাই।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মিকি বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইকে চাপা দেয়।
আহত অবস্থায় তাদের চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক স্বপন দাশকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৭৪২ ঘ.
bdnews24