২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালকিনিতে গৃহবধূ ধর্ষণ, ৮ দিনেও গ্রেপ্তার নেই

মাদারীপুরের কালকিনি উপজেলায় গৃহবধূ ধর্ষণের মামলা হওয়ার আটদিন পরও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

মাদারীপুর, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনি উপজেলায় গৃহবধূ ধর্ষণের মামলা হওয়ার আটদিন পরও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ৩০ সেপ্টেম্বর রাতে ধর্ষণের শিকার হন কালকিনির সীমান্তবর্তী রানীসার গ্রামের এক গৃহবধূ। পরদিন তিনি দুই যুবকের নাম উল্লেখ করে কালকিনি থানায় মামলা করেন। গৃহবধূর পরিবারের বরাত দিয়ে কালকিনি থানার ওসি শাহিন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওইদিন সন্ধ্যায় তিন বছরের ছেলেকে নিয়ে পাশের গ্রামে ফুফুর বাড়ি যাচ্ছিেেলন ওই নারী। পথে দক্ষিণ আকালবরিশ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এনামুল হক তালুকদার ও হাসেম বেপারীর ছেলে রহমান বেপারী তাকে জোড়পূর্বক একটি নৌকায় তুলে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরদিন সকালে গ্রামবাসী তাদের উদ্ধার করে। ওসি শাহিন মণ্ডল আরো বলেন, এ ব্যাপারে পরদিন কালকিনি থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.