২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলন হত্যাপাবনা বিএনপির ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

পাবনায় বিএনপি কর্মী মিলন হোসেন (৩০) নিহত হওয়ার ঘটনায় দ্রুতবিচার আইনের দুই মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 05:38 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় বিএনপি কর্মী মিলন হোসেন (৩০) নিহত হওয়ার ঘটনায় দ্রুতবিচার আইনের দুই মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। দুই মামলার তদন্ত কর্মকর্তা মীর নজরুল ইসলাম ও এসআই মাহফুজুর রহমান গত বৃহস্পতিবার এই অভিযোগপত্র দাখিল করার পর পাবনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দিন খা রোববার শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন রাখেন। অভিযোগপত্রে যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে পাবনা জেলা বিএনপির সভাপতি কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হাসান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদ খান মন্টু, আব্দুল মান্নান মাস্টার, তৌফিক হাবিব, যুগ্ম সম্পাদক নুর মাসুম বগা, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহীম মৃধা, সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল হক বাবু, সেচ্ছাসেবক দলের সভাপতি মনোয়ার হোসেন শামীম, জেলা ছাত্রদলের সভাপতি হিমেল রানা, সাধারণ সম্পাদক সুইটও রয়েছেন। পুলিশ ইতোমধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। এছাড়া আরো ১৯ নেতাকর্মী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান মিলন হোসেন (৩০)। সে সময় পুলিশের ওপর হামলা ও ব্যাপক ভাঙচুর চলে। পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, “এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আইনগতভাবে এর মোকাবেলা করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৩০ ঘ.