২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ হাজার কেজি ইলিশ আটক, গ্রেপ্তার ৪৩

মা ইলিশ নিধন প্রতিরোধ অভিযানে কোস্ট গার্ড (পূর্ব জোন) শুক্রবার মধ্যরাতে ১২ হাজার কেজি মা ইলিশ আটক ও ৪৩ জনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মা ইলিশ নিধন প্রতিরোধ অভিযানে কোস্ট গার্ড (পূর্ব জোন) শুক্রবার মধ্যরাতে ১২ হাজার কেজি মা ইলিশ আটক ও ৪৩ জনকে গ্রেপ্তার করেছে। সেইসঙ্গে ৬ হাজার মিটার জাল ও তিনটি ট্রলার আটক করা হয়। কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোস্ট গার্ড পূর্ব জোনের জাহাজ সিজিএস তানভীর ও সিজি বেইজ চট্রগ্রাম এর একটি টহল দল বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে মা ইলিশ, জাল, ট্রলার আটক এবং ৪৩ জনকে গ্রেপ্তার করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় সোয়া দুই কোটি টাকা। আটক ইলিশ, অন্যান্য মালামাল ও জেলেদেরকে মৎস কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৯১২ ঘ.