ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির পরীক্ষা শুরু হবে ১৩ অক্টোবর।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়।
১৯ অক্টোবর ছাড়া ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ভর্তি পরীক্ষা চলবে। এজন্য ১৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষার আগের দিন সংশ্লি¬ষ্ট ইউনিট অফিস ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটিি .িলঁহরা.বফঁ/ধফসরংংরড়হ/
থেকেও বিস্তারিত আসন বিন্যাস জানা যাবে। এছাড়া টেলিটকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার সময় জানা যাবে।
পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সর্বোচ্চ ৩ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার ফল জানতে পারবেন পরক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএএইচ/জেকে/১৭২০ ঘ.
bdnews24