গাজীপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে মাটিকাটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনায় মারা যান নাসরিন আক্তার (২০)। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের আবুল হোসেনের মেয়ে।
স্বামী পরিত্যক্তা নাসরিন মাটিকাটা এলাকায় বাবার পরিবারের সঙ্গে থাকতেন।
পরিবারের বরাত দিয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে নাসরিন ভোরে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৬৫০ ঘ.
bdnews24