২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গঠনমূলক সমালোচনা করুন, সাংবাদিকদের আইজিপি

সাংবাদিকদের প্রতি পুলিশের গঠনমূলক সমালোচনার করার আহ্বান জানিয়েছেন মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 03:53 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকদের প্রতি পুলিশের গঠনমূলক সমালোচনার করার আহ্বান জানিয়েছেন মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হাসান মাহমুদ বলেন, “সাংবাদিকরা পুলিশের কাজের ভালো-মন্দ ও গঠনমূলক সমালোচনা করলে পুলিশের কাজের উৎসাহ আরো বাড়বে।” সাাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক বলেও উল্লেখ করেন তিনি। সংগঠনটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল, ক্র্যাব ও ডিআরইউর সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৪৮ ঘ.