২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

রাজবাড়ী, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলেন উপজেলার শ্রীদামদত্ত পাড়া গ্রামের রহমত শেখের ছেলে রুবেল শেখ (২০) ও উত্তর দৌলতদিয়া গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে আব্দুল গনি (২০)। গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাশার জানান, গোয়ালন্দ ঘাটের যৌনপল্লী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪৫০ ঘ.