২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক চালক নিহত

সিরাজগঞ্জের ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে এক চালক নিহত ও তার সহকারী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 09:06 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরাজগঞ্জের ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে এক চালক নিহত ও তার সহকারী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজিদুর রহমান (৩৬) কাভার্ড ভ্যানের চালক। বাড়ি বগুড়ার মাটিডালি এলাকায়। দুর্ঘটনায় আহত তার সহকারী শফিকুলকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান জানান, বগুড়াগামী একটি ট্রাক কড্ডার মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক জাহিদুর মারা যান। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫০২ ঘ.