২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্রাস্টের জমি দখল’: খান সন্স এসডিকে সমন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশাল নগরীতে ট্রাস্টের জমি দখলের অভিযোগে অলিম্পিক প্রোপর্টিজের পরিচালক মজিবুর রহমান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

বরিশাল, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশাল নগরীতে ট্রাস্টের জমি দখলের অভিযোগে অলিম্পিক প্রোপর্টিজের পরিচালক মজিবুর রহমান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বুধবার বরিশালের যুগ্ম জেলা জজ মো. আলমগীর কবির এই আদেশ দেন। আগামী পাঁচ দিনের মধ্যে মজিবুরকে সশরীরে আদালতে হাজির হয়ে জমি দখলের পর সেখানে ঘরবাড়ি নির্মাণের জবাব দিতে বলা হয়। গত ২৩ সেপ্টেম্বর হত দরিদ্র খ্রিস্টান স¤প্রদায়ের প্রভাকর সাহার নালিশী আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়া হয় বলে আইনজীবী জানান। আদালতের জ্যেষ্ঠ আইনজীবী মানবেন্দ্র বটব্যাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাদীর আবেদনে নালিশী জমি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আদেশ চাওয়া হয়। নগরীর ব্যাপ্টিস্ট মিশন এলাকায় বাস্তুহারা হত দরিদ্র খ্রিস্টান কলোনির দুই একর ৫৩ শতাংশ জমি আদালতের নির্দেশ উপেক্ষা করে গত ৮ সেপ্টেম্বর দখল করে খান সন্সের অঙ্গ প্রতিষ্ঠান অলিম্পিক প্রোপর্টিজ। ট্রাস্টের এই জমিতে ৪৪টি খ্রিস্টান পরিবার বসবাস করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৪ ঘ.