২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্ট’র দেড় দশক পূর্তিতে চার দিনব্যাপী নাট্যোৎসব উৎসব শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্ট’র দেড় দশক পূর্তিতে চার দিনব্যাপী নাট্যোৎসব উৎসব শুরু হয়েছে। বুধবার দুপর ১টায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায়। এরপর সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে অর্জুনতলায় ‘থিয়েটার সাস্ট’র দেড় দশক পূর্তির কেট কাটা হয়। এ সময় প্রক্টর হিমাদ্রী শেখর রায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, থিয়েটার সাস্টের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন। দুপুর ২টায় শাবি প্রেসক্লাবে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনটির সদস্যরা। নাট্যোৎসব কমিটির আহ্বায়ক ও থিয়েটার সাস্টের সাধারণ সম্পাদক ইসমাইল তপাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উৎসবের ২য় দিন বৃহষ্পতিবার নাট্যকার আসাদুজ্জামান দুলাল রচিত থিয়েটার সাস্টের প্রযোজনায় নাটক ‘জলতরঙ্গ’ মঞ্চস্থ হবে। শুক্রবার ঢাকা প্রাচ্য নাট্যের ‘সার্কাস সার্কাস’ এবং শনিবার সুবচন নাট্য সংগঠনের বাউল সাধক আব্দুল করিমের জীবনভিত্তিক নাটক ‘মহাজনের নাও’ মঞ্চস্থ হবে। সব নাটক শাবির কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৬টায় শুরু হবে বলে ইসমাইল জানান। ‘নাটক নির্মাণ করে যৌবন, নাটক আনবেই অবিনাশী প্লাবন’ স্লোগান নিয়ে ১৫ বছর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আতœপ্রকাশ করেছিল বিশ্ববিদ্যালয়টির প্রথম নাট্য সংগঠন থিয়েটার সাস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩০ ঘ.