২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুর্ঘটনায় নিহত ২

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মঙ্গলবার রাতে মাইক্রোবাস দুর্ঘটনায় দুই যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ফরিদপুর, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মঙ্গলবার রাতে মাইক্রোবাস দুর্ঘটনায় দুই যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কে মানিকনগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন বাদশা শেখ (৬০) এবং তার আত্মীয় মোকসেদ কাজী (৮০)। আহতদের মধ্যে মুন্ন ফকির নামের একজনকে বুধবার সকালে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া মুন্নুর মেয়ে বীথি (৩৪) এবং বীথির স্বামী মিজানুরকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রেজোয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরকান্দার বল্লভদী ইউনিয়নের সোনাকুন্ডি গ্রামের বাদশা শেখ তার সৌদি প্রবাসী ছোট ভাই মিজানুরকে নিয়ে মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন। রাত আড়াইটার দিকে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে দু’জন ঘটনাস্থলে নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/১৮০০ ঘ.