২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকার আশুলিয়া থেকে এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 09:46 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

সাভার, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশুলিয়া থেকে এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ডেন্ডাবর এলাকার নতুনপাড়া মহল্লার একটি ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোন আঘাতের চিহৃ নেই উল্লেখ করে তিনিি বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবদেন হাতে রা পেয়ে বলা যাচ্ছে না।” এদিকে, নিহতের প্রতিবেশীরা জানিয়েছেন, বাড়িটির এক তত্ত্ববধায়ক নিহতের কাছে রুম ভাড়া দিয়েছিল। এ ঘটনার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৩৭ ঘ.