২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারামুক্তির পর ফের ‘আটক’, লাশ মিলল রাস্তায়

ঝিনাইহের শৈলকুপা উপজেলার চড়–ইবিল থেকে চরমপন্থি দলের সাবেক এক সদস্যের শুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 08:15 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঝিনাইদহ, আক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইহের শৈলকুপা উপজেলার চড়–ইবিল থেকে চরমপন্থি দলের সাবেক এক সদস্যের শুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাসুদ বিশ্বাস (৩৫) মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্তি পাওয়ার পর কয়েকজন লোক কারা ফটক থেকে তাকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন তার ভাই আব্দুস সবুর বিশ্বাস। মাসুদকে ধরে নিয়ে যাওয়া লোকদের সম্পর্কে সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাবভাব দেখে তাদের আইনে লোক বলে মনে হয়েছিল।” বিপ্লবি কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য মাসুদ শৈলকুপা উপজেলার হাকিমপুর গ্রামের গফুর বিশ্বাসের ছেলে। কিছু দিন আগে একটি ডাকাতি মামলায় দুই মাস পাঁচ দিন কারাবাসের পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি পান বলে জানান তার ভাই সবুর। শৈলকুপা থানার ওসি শহিদুল ইসলাম শাহিন জানান, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মাসুদকে অন্য কোন স্থানে গুলি করে হত্যার পর ওই স্থানে ফেলে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এমএইচপি/১৪১৪ ঘ.