ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনা কর্মকর্তা জন গোমেজকে ফিলিপাইনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯৭৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন জন গোমেজ। ২০০৮ সালে মেজর জেনারেল হিসেবে সেনাবাহিনী থেকে অবসর নেন তিনি।
জন গোমেজ মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্ট্যাফ কলেজ থেকে ¯œাতক ডিগ্রি নেন। এরপর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ হনোলুলু থেকে ডিফেন্স স্ট্যাডিজ ও এমবিএতে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এই সেনা কর্মকর্তা।
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর হয়ে তাজিকিস্তানে অপারেশন কর্মকর্তার পাশাপাশি বাংলাদেশ পর্যবেক্ষক দলের নেতার দায়িত্বও পালন করেন তিনি।
এছাড়া ইউনিসেফ, ইউএনসিএইচআর, ডব্লিউএফপি, ডব্লিউএইচও, ইউএনডিপি, ওয়ার্ল্ড ভিশন ও কেয়ারের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও কাজ করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমডি/এএইচ/২০১৭ ঘ.
bdnews24