২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ২ যুবক খুন

গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার বিকালে দুই যুবককে খুন করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

গাজীপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টির ডটকম)- গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার বিকালে দুই যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। পরে টঙ্গীর ভাদাম এলাকায় প্রত্যাশা ব্রিজের নিচে তুরাগ নদ থেকে তাকে লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আজমির হোসেন ওরফে মুন্না (১৮) এবং তার বন্ধু স্থানীয় একটি অটোরিকশা বিক্রয়কেন্দ্রের কর্মচারী ওসমান গনি (২২)। তারা দু’জনই তুরাগ থানার কামারপাড়া বামনারটেক এলাকার জহিরুল ইসলাম ওরফে সিকান্দর আলী ও আমির হোসেনের ছেলে। এলাকাবাসীর বরাত দিয়ে টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে এ দুই যুবক প্রত্যাশা ব্রিজের পাশে বেড়াতে যান দুই তরুণীর সঙ্গে। এ সময় স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই স্থাণীয়রা তাদের পিটিয়ে ও ছুিরকাঘাত করে নদীতে ফেলে পালিয়ে যায়। এলাকাবাসি উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নেয়ার পথে দু’জনের মৃত্যু হয়। প্রেমঘটিত কারণে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে, বলেন এই এসআই। পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টির ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১১ ঘ.