২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন ভেঙে ইলিশ ধরায় ৩৭৪ জনের কারাদণ্ড

প্রধান প্রজনন মৌসুমে ১১ দিন ইলিশ ধরা বন্ধের প্রথম ছয় দিনে আইন অমান্য করায় ঢাকাসহ সারা দেশে ২৮ দশমিক ৩১ মেট্রিক টন ইলিশ এবং ৪৯ লাখ মিটার জাল আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান প্রজনন মৌসুমে ১১ দিন ইলিশ ধরা বন্ধের প্রথম ছয় দিনে আইন অমান্য করায় ঢাকাসহ সারা দেশে ২৮ দশমিক ৩১ মেট্রিক টন ইলিশ এবং ৪৯ লাখ মিটার জাল আটক করা হয়েছে। এসব ঘটনায় ২৭৫টি মামলা দায়ের করে ৩৭৪ জনের কারাদ- এবং ছয় লাখ ৮৮ হাজার ২২০ টাকা জরিমানা আদায় করা হয়। মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক নির্মল চন্দ্র রায় জানান, র‌্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা এ সময় বিভিন্ন এলাকায় ৫৬১টি ভ্রাম্যমাণ আদালত এবং দুই হাজার ৪৯১টি ঝটিকা অভিযান পরিচালনা করেন। আটক ইলিশ বিভিন্ন এতিমখানা, শিশুসদন ও মাদ্রাসায় বিতরণ করা হয়। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কার্যক্রমের আওতায় এ বছর ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন উপকূলীয় ইলিশ প্রজনন এলাকাসহ সারাদেশে ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭৪৮ ঘ.