২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

সাভারের আমিনবাজার থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৬) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 09:48 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

সাভার, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজার থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৬) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে আমিনবাজার এলাকার সালেপুর সেতুর পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সর্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশটি ১০/১৫ দিন আগের। পঁচে গলে যাওয়ায় চেহারা সনাক্ত করতে পারেনি পুলিশ। ওই যুবকের পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও কালো টি শার্ট ছিল। “পথচারীরা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে ঝোপের দিকে এগিয়ে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫৪৫ ঘ.