২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৮২ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ ধরায় ৮২ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 06:18 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ভোলা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ ধরায় ৮২ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভোলা সদর, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে তাদেরকে আটক করে রোববার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে এক মাসের জেল দেন। ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। ভোলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা পলাশ হালদার সাংবাদিকদের জানান, ইলিশ রক্ষায় কোস্টগার্ড, পুলিশ, মৎস্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালতের কয়েকটি দল শনিবার গভীর রাতে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে জেলেসহ ৭টি ট্রলার, সাত লাখ মিটার কারেন্ট জাল ও দুইশ কেজি ইলিশ জব্দ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস