২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর চরাঞ্চলে অপহরণ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 01:17 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

নোয়াখালী, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে ইসলামপুর চর থেকে আবুল হোসেন খায়েরকে (৪০) অপহরণ করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। আবুল হোসেনের স্ত্রী লায়লা বেগম বলেন, রাত ৩টার দিকে মোবাইল ফোনে একটি কল পেয়ে তার স্বামী বাড়ি থেকে বের হন। ফিরে আসতে দেরি হওয়ায় পরিবারের সদস্যা বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন। “সকালে বাড়ির দেড় কিলোমিটার দূরে আবুল হোসেনের রক্তমাখা জামাকাপড় পড়ে থাকতে দেখা যায়,” বলেন তিনি। সন্ত্রাসীরা আবুল হোসেনকে হত্যা করেছে বলে আশঙ্কা করছেন তার পরিবারের সদস্য ও এলাকাবাসী। নলের চর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মিজানুর রহমান অপহৃত আবুল হোসেনের রক্তমাখা জামাকাপড় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন বলেন, হাতিয়া থানার ওসিসহ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। আবুল হোসেন ছাড়াও নোয়াখালীর চরাঞ্চলে গত তিন মাসে তিন ব্যক্তি অপহৃত হন। এদের মধ্যে দুজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। কখনো আইন প্রয়োগকারী সংস্থার লোক পরিচয়ে, কখনো সশস্ত্র সন্ত্রাসীরা এসব অপহরণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯০৭ ঘ.