২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানীশংকৈলে আগুনে বৃদ্ধা নিহত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এক বৃদ্ধা আগুনে পুড়ে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2012, 09:23 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঠাকুরগাঁও, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এক বৃদ্ধা আগুনে পুড়ে মারা গেছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ আব্দুল মোতালেব জানান, ওই গ্রামের শহিদ আলী নামে এক ব্যক্তির ঘরে কুপির আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনে ৩টি ঘর পুড়ে যায়। এই সময় সহিদ আলীর পক্ষাগাতগ্রস্ত বৃদ্ধা মা আফুলা বেগম আগুনে পুড়ে মারা যান। খবর পেয়ে বালিয়াডাঙ্গী থেকে দমকল বাহিনীর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৫২০ ঘ.