২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় গুলিতে কলেজছাত্র আহত

রাজধানীর রামপুরায় সন্ত্রাসীদের গুলিতে এক কলেজছাত্র আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 05:36 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরায় সন্ত্রাসীদের গুলিতে এক কলেজছাত্র আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে পূর্ব রামপুরা উলন রোডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহত রকিবুল হাসান(১৮) গুলশান কমার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র। রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসান দাঁড়িয়ে থাকা অবস্থায় স্থানীয় কয়েক যুবক তাকে গুলি করে একটি মোবাইল ফোন সেট নিয়ে যায়। হাসানের হাতে দুটি ও কোমরে একটি গুলি লেগেছে। পূর্ব শত্র“তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশের সন্দেহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২২৫ ঘ.