২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণখানে যুবককে গুলি করে হত্যা

রাজধানীর দক্ষিণখানে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার সকাল ৯টার দিকে দক্ষিণ আজমপুরের জামতলায় সুরভী জেনারেল স্টোরের সামনে একটি ড্রেন থেকে মো. আরিফ হোসেনের (২৬) লাশ উদ্ধার করে পুলিশ। তার বুকের একাধিক স্থানে জখম ও গুলির ক্ষত চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। দক্ষিণখান থানার ওসি লোকমান হেকিম জানান, একটি মামলায় জেল খেটে দেড় মাস আগে আসিফ জামিনে ছাড়া পায়। আরিফের খালাতো ভাই শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত ৯টার দিকে বিরাজ নামে আরিফের এক বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর ফেরেনি আরিফ। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে নিহতের বোন শাহনাজ বেগম বাদি হয়ে থানায় মামলা করেছেন বলে ওসি জানান। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৯০৬ ঘ.