পাবনা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় স্থানীয় তিন সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
শনিবার দুপুরে মোবাইল ফোন থেকে বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম’র জেলা প্রতিনিধি এ বি এম ফজলুর রহমান, চ্যানেল আই ও যুগান্তর প্রতিনিধি আখতারুজ্জামান আখতার এবং এটিএন বাংলা ও এটিএন নিউজ এর প্রতিনিধি উৎপল মির্জাকে হত্যার হুমকি দেওয়া হয়।
সন্ত্রাসীরা ২৪ ঘণ্টর মধ্যে হাত কেটে নেওয়ার হুমকি দিয়ে বলেন, “তোরা দালালি করছিস, তোদের লাশ ফেলে দেওয়া হবে।”
পাবনার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, হুমকির ঘটনায় পৃথক তিনটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সন্ত্রাসীদের সনাক্ত করা হবে।
পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ ও সম্পাদক আহমেদ উল হক রানা অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭২৬ ঘ.
bdnews24