নারায়ণগঞ্জ, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাতের হামলায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।
রোববার গভীর রাতে উপজেলার লক্ষীপুরা গ্রামে এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সালাউদ্দিন (৩২) নরসিংদীর সদর উপজেলার আব্দুল¬াকান্দী গ্রামের নুরু মিয়ার ছেলে। আহত পুলিশ কনস্টেবল বাচ্চু, দুলাল ও মহসিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে খাগকান্দা পুলিশ ফাঁড়ির একটি দল রোববার রাতে লক্ষীপুরা গ্রামে টহল দিচ্ছিল। এ সময় একদল ডাকাত তাদের সামনে পড়ে গিয়ে হামলা চালায়।
ওসি বলেন, “ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি চালায়। এ সময় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮১০ ঘ.
bdnews24