২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে তেলবাহী জাহাজে ধাক্কা

চট্টগ্রাম বন্দরের আট নম্বর বিভারমুরিং জেটিতে ধাক্কা খেয়ে ভেজিটেবল অয়েলবাহী একটি জাহাজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের আট নম্বর বিভারমুরিং জেটিতে ধাক্কা খেয়ে ভেজিটেবল অয়েলবাহী একটি জাহাজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান বন্দরের উপ-সংরক্ষক নাজমূল আলম। এ দুর্ঘটনা তদন্তে এক সদস্যের একটি কমিটি করা হয়েছে। বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটির সদস্য বন্দরের সহকারী হার্বার মাস্টার ক্যাপ্টেন রহমত উলল্লাহকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নাজমূল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভেজেটেবল অয়েলবাহী লাইটারেজ জাহাজ ‘জা-কা’ বন্দরের জেটিতে অপেক্ষমাণ ছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাইলট ভ্যাসেল ‘রক্ষী’ পেছন দিক থেকে ধাক্কা দিলে জা-কা’র পিছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। ধাক্কায় ভেজিটেবল ওয়েলবাহী জাহাজ থেকে সামান্য তেল নিঃসৃত হলেও সঙ্গে সঙ্গেই তা বন্ধ করা হয়েছে বলে জানান নাজমূল। বন্দরের রেডিও কন্ট্রোল কক্ষ থেকে জানানো হয়েছে, চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/এএল/১৫১৫ ঘ.