২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় বাসচাপায় বৃদ্ধার মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের দক্ষিণ ফটকের কাছে বেড়িবাঁধে বাসচাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 06:47 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের দক্ষিণ ফটকের কাছে বেড়িবাঁধে বাসচাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সুমন নামের এক যুবক জানান, গাবতলী থেকে ব্রাদার্স পরিবহনের একটি বাস বাবুবাজারের দিকে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা বাসটির চাপায় ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ওই বাসটিসহ মোট ২টি বাস ভাঙচুর করে। কোতোয়ালি থানার সহকারী উপপদির্শক (এএসআই) হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি আটক করলেও চালক পলিয়ে গেছেন। তাৎক্ষণিকভাবে বৃদ্ধার পরিচয় জানা যায়নি। তবে তিনি ওই এলাকার বিভিন্ন দোকানে পানি সরবরাহ করতেন বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১১৫০ ঘ.