বরিশাল, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদীতে গৃহবধূকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যায় জেলা পুলিশের কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্রাম্যমাণ আদালতের বিচারক গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বড় কসবা গ্রামের তুহিন খানকে (২০) এই দ- দেন।
বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া উপজেলার ফুলজুরি গ্রামের এক গৃহবধূকে উত্ত্যক্ত করার সময় তুহিনকে হাতেনাতে আটক করে পুলিশ।
শুক্রবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৫৭ ঘ.
bdnews24