২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে রাজপুণ্যাহ শুরু

খাগড়াছড়িতে শুক্রবার শুরু হয়েছে তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী জুম খাজনা আদায় উৎসব রাজপুণ্যাহ। চলবে রোববার পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

খাগড়াছড়ি, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়িতে শুক্রবার শুরু হয়েছে তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী জুম খাজনা আদায় উৎসব রাজপুণ্যাহ। চলবে রোববার পর্যন্ত। সকাল ১০টায় মং রাজা (সার্কেল প্রধান) সাচিংপ্রু চৌধুরী সভাসদ, পাইকপেয়াদাসহ রাজপুণ্যাহ উৎসবের দরবারে হাজির হন। এরপর কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত কয়েকহাজার পাহাড়ি-বাঙালি প্রজা দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মৌজা প্রধান হেডম্যানদের কাছ থেকে জুম খাজনা আদায় করা হয়। এর আগে হেডম্যান ও কার্বারীগণ বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানস্থলে হাজির হন। অনুষ্ঠানে ৮৮টি মৌজার হেডম্যান ও প্রায় দেড় হাজার কার্বারীসহ সরকারি-বেসরকারি কর্মকর্তার উপস্থিত ছিলেন। দরবার হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার মামুনুর রশিদ চৌধুরী, জেলা প্রশাসক মো. আনিস উল হক ভূঁইয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৩ ঘ.