২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলাচল বন্ধ করে সড়ক উদ্বোধন

“আগে তো সব সময়ের জন্য রাস্তা বন্ধ ছিল। সম্প্রসারণ করে চলাচলের উপযোগী করেছি। কয়েক ঘণ্টা বন্ধ থাকলে আর কী হবে?” বললেন সিডিএ চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর আন্দরকিল্লা মোড়ে সড়কের একাংশে মঞ্চ তৈরি করে গাড়ি চলাচল বন্ধ রেখে সম্প্রসারিত সড়কের উদ্বোধনী অনুষ্ঠান করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ। শুক্রবার বিকাল ৫টায় ‘আন্দরকিল্লা হতে লালদীঘি জংশন পর্যন্ত সড়ক স¤প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্প উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। স¤প্রসারিত এ সড়কের ডান পাশের লেন বন্ধ রেখে দুপুর ১টা থেকে অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়। অনুষ্ঠানে আসা মিছিলের জন্য বিকাল ৪টা থেকে সড়কের বাম লেনও অচল হয়ে যায়। সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই সড়কে গুটিকয়েক গাড়িই চলাচল করতে পেরেছে। রাস্তা বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানের আয়োজক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে তো সব সময়ের জন্য রাস্তা বন্ধ ছিল। স¤প্রসারণ করে তা চলাচলের উপযোগী করেছি। কয়েক ঘণ্টা বন্ধ থাকলে আর কী হবে?” স¤প্রসারণের আগে গত কয়েক বছর ধরে এই সড়কে একমুখী যান চলাচল করত। স¤প্রসারণের পর দুই লেন হওয়ায় সড়কটি দিয়ে উভয়মুখী যান চলাচল শুরু হলো। রাস্তা বন্ধ রাখলেও শুক্রবার দোকানপাট বন্ধ থাকায় নগরবাসীর তেমন কোনো অসুবিধা হয়নি বলেও মন্তব্য করেন সিডিএ চেয়ারম্যান। ওই রাস্তায় চলাচলকারী যানবাহন দুপুর থেকে বিকাল পর্যন্ত কাটা পাহাড় সংলগ্ন নজির আহম্মদ চৌধুরী সড়ক দিয়ে চলাচল করেচে। অতিরিক্ত যানবাহনের চাপে ওই সড়কের সাময়িক যানজটেরও সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নিজস্ব তহবিল থেকে ৫ কোটি টাকা ব্যয়ে ৮০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের এই সড়ক নির্মাণ করেছে সিডিএ। আবদুচ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী আফসারুল আমীন। সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার ঘোষণা থাকলেও তিনি ছিলেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমআই/২০৩৭ ঘ.