২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকচাপায় এক জনের মৃত্যু

নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী সেতু সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় এক রিকশাযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দু’জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 10:03 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী সেতু সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় এক রিকশাযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দু’জন। নিহত পলাশ সরকার (২৮) ঢাকার নবাবগঞ্জের গোবিন্দ সরকারের ছেলে। আহত গৌতম সাহা (৩০) নগরীর ও আরমান (২০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন বলে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল আশরাফ উদ্দিন জানিয়েছেন। বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রাজাখালি সেতু সংলগ্ন মান্নান টাওয়ারের সামনে একটি ট্রাক পেছন থেকে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পলাশ মারা যায়। হতাহতরা সবাই ওই রিকশার যাত্রী। এসআই আনোয়ার জানান, ট্রাক ও চালক ইলিয়াসকে আটক করা হয়েছে। তবে তার কাছে কোন ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/এএল/১৬০১ ঘ.