ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাস্থানগড় প্রাচীন পুরাকীর্তি এলাকায় সব ধরণের নির্মাণ কাজ বন্ধ থাকবে বলে রায় দিয়েছে হাই কোর্ট।
প্রতœতত্ত্ব আইন-১৯৬৮ এর ১২(সি) ধারা অনুসারে ওই এলাকার রক্ষণাবেক্ষণের নির্দেশ দেওয়া হয় রায়ে।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ বিষয়ে দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার এই রায় দেয়।
সেই সঙ্গে হাই কোর্টের আদেশে মহাস্থানগড় নিয়ে করা কমিটির তিন ভাগে মোট ১৪ দফা সুপারিশ বাস্তবায়ন করার নির্দেশও দেওয়া হয়। আগামী ৩০ মার্চের মধ্যে সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন।
এ বিষয়ে ২০১০ সালের ৭ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়েছিলো। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে রায় দেওয়া হয়।
রায়ের পর অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাস্থানগড় বিষয়ে গঠিত কমিটি স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদী তিন ধরণের সুপারিশ করেছে। এই রায়ের ফলে আগামী মার্চের মধ্যে ওই সুপারিশ বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২০৫ ঘ.
bdnews24