জামালপুর, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় দিন বন্ধ থাকার পর ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় উৎপাদন শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে উৎপাদন শুরু হয় বলে জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত কুমার দেব।
গত ১৩ জানুয়ারি ভোরে কারখানার ইউটিলিটি প্ল্যান্টের বয়লারে বিস্ফোরণ ঘটলে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।
মেরামত শেষে দুপুর সাড়ে ১২টার দিকে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৬৫৮ ঘ.
bdnews24