২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং পণ্যের গায়ে মূল্য না লেখায় নগরীর সাত প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং পণ্যের গায়ে মূল্য না লেখায় নগরীর সাত প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর নিউ মার্কেট ও এর আশপাশের সাত প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক জুবায়ের আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। মেসার্স জামান হোটেল, ডায়মন্ড হোটেল, ক্যাফে জামান ও মদীনা হোটেলকে ৭৫ হাজার; লিবার্টি আইসক্রিমকে ৫ হাজার, স্বাদ মিষ্টি ১০ হাজার এবং ফুলকলিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জুবায়ের আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় পাঁচটি এবং পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না লেখায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৬৫২ ঘ.