২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুমই কাল হলো তাদের

কিশোরগঞ্জের করিমগঞ্জে ইটবোঝাই নৌকা ডুবে দুই জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 09:56 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

কিশোরগঞ্জ, ১৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের করিমগঞ্জে ইটবোঝাই নৌকা ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। উপজেলার পুরান চামড়া এলাকার হালুয়াঘাটে বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- উপজেলার পুরান চামড়া গ্রামের নাজিমউদ্দিনের ছেলে মহরউদ্দিন (১৯) ও একই গ্রামের সুরুজ আলীর ছেলে আলমগীর (২০)। ইটবোঝাই ওই নৌকায় মহর ও আলমগীর ঘুমাচ্ছিলেন। রাতে তলা ফেটে নৌকাটি ডুবে গেলে তারা আটকা পড়ে মারা যান। করিমগঞ্জ থানার ওসি মো. আখতারুজ্জামান জানান, সকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় নৌকার ভিতর থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটি উদ্ধার করা সম্ভব হয়নি। ইটবোঝাই নৌকাটি সুনামগঞ্জের সামারচরে যাওয়ার কথা ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৫১৯ ঘ.