২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যপ্রযুক্তি: যৌথভাবে কাজ করবে ভারত-বাংলাদেশ

তথ্য প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে একটি যৌথ ওয়ার্কিং গ্র“প গঠন করবে ভারত ও বাংলাদেশ। এ গ্র“পের প্রতিবেদনের পর এই খাতের উন্নয়নে একটি রূপকল্প প্রণয়ন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 06:04 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে একটি যৌথ ওয়ার্কিং গ্র“প গঠন করবে ভারত ও বাংলাদেশ। এ গ্র“পের প্রতিবেদনের পর এই খাতের উন্নয়নে একটি রূপকল্প প্রণয়ন হবে। হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন একটি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বুধবার নয়া দিল্লিতে ভারতের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী কপিল সিবালের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়। মহাজোট শরিক জাসদ সভাপতি ইনু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। বৈঠকে প্রতিবেশী দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত বৈঠকের জন্য একটি কাঠামোগত পদ্ধতি বের করার ওপর জোর দেন বাংলাদেশি প্রতিনিধিরা। বৈঠকে উভয় দেশের এ বিষয়ক টেকনিক্যাল কমিটির বার্ষিক সভার বিষয়েও মতৈক্য হয়। সর্বশেষ এ বৈঠক হয় ২০০৪ সালে। টেলিযোগাযোগ খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন ভারতীয় মন্ত্রী কপিল সিবাল। বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিকভাবে গভীর বন্ধন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, টেলিযোগাযোগ খাতের আজকের এ অগ্রগতি থেকে সুফল পেতে দুই দেশকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। বৈঠকে ইনু বলেন, এ অঞ্চলে নেটওয়ার্কিংয়ের একটি সেতুবন্ধ গড়ে তোলার মাধ্যমে এ খাতে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে সব মানুষের উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তির সব দরজা খুলে দেওয়ার ওপর জোর দেন তিনি। এছাড়া সমাজে বিদ্যমান ডিজিটাল বৈষম্য কমিয়ে আনতে পদক্ষেপ গ্রহণের জন্য দুই দেশের সরকার ও সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে প্রতিনিধি দল নয়া দিল্লিতে ভারতের রাষ্ট্রায়ত্ত্ব টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান মহানগর টেলিফোন নিগম লিমিটেড (এমটিএনএল) ও রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ কোম্পানি ভারত সঞ্চয় নিগম লিমিটেডের (বিএসএনএল) সদর দপ্তর এবং ভারতের টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (টিআরএআই) দপ্তর পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন রতন ও গোলাম মোস্তফা রয়েছেন। ভারতীয় মন্ত্রী কপিল সিবালের সঙ্গে বৈঠকের সময় প্রতিনিধি দলের সঙ্গে নয়া দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনার তারিক এ করিমও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/২৩৫৮ ঘ.