ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিবসহ বিভিন্ন পর্যায়ের ১৫ কর্মকর্তার পদে রদবদল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পৃথক আদেশে মঙ্গলবার এসব রদবদল করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএস শামীম আহমেদকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য অতিরিক্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদকে নিয়োগ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে।
জন্ম নিবন্ধন প্রকল্পের-২ প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োজিত অতিরিক্ত সচিব একেএম সাইফুল ইসলাম চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে একই কাজ চালিয়ে যেতে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়েছে।
‘ভালনারেবল গ্র“প ডেভেলপমেন্ট ফর আল্ট্রা পুওর’ প্রকল্পের পরিচালক পদে প্রেষণে থাকা যুগ্ম-সচিব ডা. মোহাম্মদ আলীকে ওএসডি করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি ওই মন্ত্রণালয়ের ‘ফুড অ্যান্ড লাইভলিহুড সিকিউরিটি প্রকল্পে’ দায়িত্ব পালন করবেন।
বিভিন্ন জেলার ডিসি পদ থেকে প্রত্যাহার করা উপসচিবদের মধ্যে ভোলার মেজবাহুল ইসলামকে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক, সাতক্ষীরার আব্দুস সামাদকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক, বগুড়ার ইফতেখারুল ইসলাম খানকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) পরিচালক এবং চাঁপাইনবাবগঞ্জের কেএম আলী আজমকে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অতিরিক্ত পরিচালক পদে কর্মরত উপসচিব ফয়েজুর রহমান ফারুকীকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আনিস আহমেদ।
‘ভালনারেবল গ্র“প ডেভেলপমেন্ট ফর আল্ট্রা-পুওর’ প্রকল্পের পরিচালক রোকসানা মালেককে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) মহাব্যবস্থাপক পদে কর্মরত উপসচিব নূরুল ইসলামকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সচিব করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত কামরুল হাসান খানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও ফরিদুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং সহকারী সচিব সাইফুর রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে কর্মরত সিনিয়র সহকারী সচিব পরিমল সিংহকে বিনিয়োগ বোর্ডের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এবং সচিবালয় শাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব তমিজুল ইসলাম খানকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবের একান্ত সচিব পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭৩৮ ঘ.
bdnews24