খুলনা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনাা ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে।
নাইমুল ইসলাম রাজু (৩৮) নাকে ওই চিকিৎসক বিকে রায় রোডে আলম হোমিও হল নামে একটি হোমিও চিকিৎসালয়ে বসতেন। মহানগরীর বানরগাতি এলাকায় তার বাসা।
ডুমুরিয়া থানার ওসি আব্দুল কাদের বেগ জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংবাদপত্রবাহী একটি পিকআপ মটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।
রাজু পুলিশ চেকিংয়ের সিগন্যাল অমান্য করে দ্রুত চলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে দাবি করেন ওসি।
পুলিশ পিকআপ, মটর সাইকেল ও নিহতের লাশ থানায় পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৭৩২ ঘ.
bdnews24