ফেনী, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোটরসাইকেল ও পাওয়ার টিলারের সংঘর্ষে ফেনীর সোনাগাজী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান রকি নিহত হয়েছেন। আহত হন একজন।
রোববার বিকালে সোনাগাজীর মতিগঞ্জে ভোয়াগ রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল হান্নান রকি (২৪) ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা øাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের ছেলে।
গুরুতর আহত ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন রানাকে ঢাকা পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রকি ও রানা সোনাগাজী থেকে মোটরসাইকেলে ফেনী যাচ্ছিলেন। বিকাল ৫টার দিকে ভোয়াগ রাস্তার মাথায় বিপরীতমুখী একটি পাওয়ার টিলারের সঙ্গে সংঘর্ষ হলে দুজনই গুরুতর আহত হণ। ফেনী সদর হাসপাতালে নিলে রকিকে মৃত ঘোষণা করা হয়।
ফেনী সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিনা আক্তার বলেন, রকির মাথায় মারাতœক জখম হয়।
সোনাগাজী থানার ওসি মো. খুরশীদ আলম বলেন, ঘটনার পর টিলারের চালক পালিয়ে গেছে। পাওয়ার টিলারটি আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24