কুড়িগ্রাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে মিছিল করার সময় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা জামায়াত আমীরসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
রোববার উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজার থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- উপজেলা জামায়াত আমীর আব্দুল মালেক ও কর্মী আশরাফুল আলম।
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতের সাবেক আমীর গোলাম আযমসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিকাল সাড়ে ৫টার দিকে বালারহাট বাজারে ৫০/৬০ জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে দু’জনকে আটক করে।
পরে ফুলবাড়ি থানা পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৪ ঘ.
bdnews24