২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আদিবাসীরা বাঁচলে পরিবেশ বাঁচবে’

আদিবাসীরা বাঁচলে পরিবেশ বাঁচবে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 03:07 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসীরা বাঁচলে পরিবেশ বাঁচবে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান। শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক কনভেনশনে তিনি বলেন, “পরিবেশ রক্ষায় প্রকৃতির বিভিন্ন উপকরণগুলোর খুব কাছে আদিবাসীরা বসবাস করে। তাই আদিবাসীরা বাঁচলে পরিবেশ বাঁচবে।” ‘আদিবাসী জনগোষ্ঠী ও সিলেটের পরিবেশ’ শীর্ষক তিনদিনের কনভেনশনের সমাপনী দিনে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি হাবিবুর রহমান। হাবিবুর রহমান বলেন, ইকোপার্ক করা হয় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যে। কিন্তু এই ইকোপার্কে যাতে আদিবাসীদের কষ্ট না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেনা) এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বাপার সহসভাপতি সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান, চাকমা সার্কেল রাজা দেবাশীষ রায়, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও শাবির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন, বাপার সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন ও কনভেনশনের আহ্বায়ক শরীফ আহমেদ জামিল। আকবর আলী খান বলেন, “বন ও পরিবেশ রক্ষায় আদিবাসীদের জ্ঞান গ্রহণ না করায় সমাজ বিপর্যস্ত হয়েছে। “সময়ের পরিক্রমায় সবাই আদিবাসীদের সঙ্গে অন্যায়-অবিচার করেছি। এজন্য তাদের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত।” এরপর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়াম ও বিভিন্ন কক্ষে কারিগরী সেশন ও সাধারণ আলোচনায় পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করা হয়। এরমধ্যে রয়েছে- অপরিকল্পিত ও অবাঞ্চিত পাথর উত্তোলন এবং সিলেটের পরিবেশ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের আদিবাসী ও পরিবেশর সমস্যাবলী, আদিবাসীদের ইতিহাস ও পটভূমি, সিলেট ও সুনামগঞ্জের আদিবাসী ও পরিবেশর সমস্যাবলী, পাত্র জাতি গোষ্ঠী: সত্তা ও সংকট, সিলেটের চা শ্রমিকদের আদিবাসী পরিচিতি নির্মাণ: একটি নৃবৈজ্ঞানিক অনুসন্ধান, খাসিয়া নৃগোষ্ঠীর ভাষা পরিচিতি: একটি ভাষা তাত্ত্বিক নৃবৈজ্ঞানিক অনুসন্ধান, মনিপুরী স¤প্রদায়ের ধর্মীয় চর্চার পরিবর্তন, বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার: সিলেটের খাদিমনগর ইউনিয়নের পাটকপাড়া ও কুশল গ্রামের পাত্র স¤প্রদায়ের উপর একটি সমীক্ষা, মাধবকুণ্ড-মরইছড়া ইকোপার্ক: উন্নয়ন আঘাত বনাম আদিবাসী আন্দোলন উল্লেখযোগ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৫৫ ঘ.