ঝিনাইদহ, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরের এক স্কুল ছাত্রকে খুন করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অন্তর রায় চৌধুরীর (১৫) লাশ পাওয়া যায়।
অন্তর শহরের কাঞ্চননগর মডেল হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র এবং ব্যাপারীপাড়ার অনুকুল রায় চৌধুরীর ছেলে।
অন্তরের মাসী গীতা রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্তরের মা ঝিনাইদহে পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি করেন। বাবা মেহেরপুরের গাংনীতে থাকেন।
শুক্রবার সকাল ৯টার দিকে অন্তর বাবার কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সারাদিন সে আর বাড়ি ফেরেনি। রাতে মোবাইল ফোনে মার সঙ্গে কয়েকবার কথা বলে।
“সর্বশেষ রাত ১১টার সময় বলে চুয়াডাঙ্গা থেকে ফেরার পথে গাড়ি খারাপ হয়ে গেছে। এক ভাইয়ের বাসায় আছি।”
অপহরণকারীদের কবলে থেকে অন্তর তাদের শেখানো কথা বলছিল বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মাফলার দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যার পর অন্তরের মুখ পুড়ে বিকৃত করা হয়। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
গত ১২ ডিসেম্বর ঝিনাইদহ সদর থানার হলিধানী প্রাইমারি স্কুলের ছাত্রী শ্রাবণী ও ১৩ ডিসেম্ববর শহরের চাকলাপাড়ার কারিগরি কলেজ ছাত্র সাহেদকে সন্ত্রাসীরা মুক্তিপণের জন্য অপহরণের পর হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭১৭ ঘ.
bdnews24