২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুলতান পদক পেলেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম

চিত্রশিল্পী মনিরুল ইসলামকে ‘সুলতান পদক-২০১২’ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

নড়াইল, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিত্রশিল্পী মনিরুল ইসলামকে ‘সুলতান পদক-২০১২’ দেওয়া হয়েছে। শনিবার বিকালে নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এক অনুষ্ঠানে শিল্পীকে এস এম সুলতান ফাউন্ডেশনের এই পদক পরিয়ে দেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মো. রফিবুল ইসলাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক আনোয়ার হোসেন, চিত্রশিল্পী কালিদাস কর্মকার, বেঙ্গল আর্ট গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৭তম জন্মজয়ন্তীতে জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার থেকে নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে। শিল্পী মনিরুল ইসলাম ১৯৪৩ সালের ১৭ অগাস্ট জামালপুরের ইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্পেন, তুরস্ক, হলান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে মনিরুল ইসলামের একক ও যৌথ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। তিনি ১৯৯৯ সালে একুশে পদক লাভ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০১৮ ঘ.