২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে পুকুরে ডুবে জমজ সহোদরের মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরে ডুবে দুই জমজ সহোদরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

লালমনিরহাট, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরে ডুবে দুই জমজ সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মহিষাশহর গ্রামে এই দুর্ঘটনায় মৃতরা হল দিনমজুর আশরাফুল হকের দুই বছর বয়সী ছেলে হাসান আলী ও হোসাইন আলী। তাদের পরিবারের সদস্যরা জানান, আশরাফুল হক সকালে জমিতে কাজ করতে গেলে হাসান ও হোসাইন সেখানে খেলতে যায় বাবার সঙ্গে। এক সময় তারা বাবাকে রেখে বাড়ির দিকে রওনা হয়। পথে তারা একটি পুকুরে পড়ে যায়। দুপুরে তাদের লাশ পুকুরে ভেসে ওঠে। হাসান ও হোসাইনের বাবা আশরাফুল ইসলাম বলেন, ওদের দু’ভাইয়ের খুব মিল ছিল। কেউ কাউকে ছাড়া কিছু খেতো না। মৃত্যুটাও তাদের একসঙ্গে হবে কে জানতো। আদিতমারি থানার ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.